লাইভে দুই বাংলার শিল্পীরা

৩ জুলাই, ২০২০ ১৬:৪৩  
দুই বাংলার কিছু জনপ্রিয় পরিচালক, গায়ক, কোরিওগ্রাফার, পাবলিসিটি ডিজাইনারদের নিয়ে শুক্রবার রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হচ্ছে অনলাইন লাইভ শো। লেখক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা মুহাম্মাদ আলতামিশ নাবিল এর গবেষণা ও সঞ্চালনায় আলতামিশ নাবিল লাইভের তৃতীয় পর্বে দুই বাংলা থেকে যুক্ত হচ্ছেন চারজনের অতিথি। ভারতের পশ্চিমবঙ্গ থেকে থেকে অনলাইন অনুষ্ঠানটিতে যুক্ত হচ্ছেন বাংলাদেশের মেয়ে, চিকেন তান্দুরী, ঢাকার পোলা, বৈশাখের বিকেল বেলায় খ্যাত গায়ক আকাশ সেন এবং ছুঁয়ে দিলে মন, কিস্তিমাত, সম্রাট, মেন্টাল এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করা কোরিওগ্রাফার শিবরাম শর্মা। ‘বেঙ্গল ইউনাইটেডঃ সিনেমা অ্যান্ড মিউজিক’ শিরোনামে অনুষ্ঠানটিতে আরও যুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে খোঁজ দ্য সার্চ, অগ্নী, বিজলী এর পরিচালক ইফতেখার চৌধুরী এবং বাংলা চলচ্চিত্রের পোস্টার বয় খ্যাত সাজ্জাদুল ইসলাম সায়েম।